Sunday, 15 March 2026
জাফলং পিয়াইন নদীতে হঠাৎ পাহাড়ি ঢল, ভেসে গেল কয়েকটি দোকান
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় পিয়াইন নদীতে হঠাৎ পাহাড়ি ঢল নেমে প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে। এতে জাফলংয়ের বল্লাঘাট জিরো পয়েন্ট এলাকার নদীতীরবর্তী বেশ কয়েকটি দোকানপাট পানির স্রোতে ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নদীর পানি দ্রুত বৃদ্ধি পায় এবং মুহূর্তের মধ্যে স্রোত তীব্র আকার ধারণ করে। এতে নদীর তীরে গড়ে ওঠা অস্থায়ী দোকানগুলো স্রোতের তোড়ে টিকতে না পেরে ভেসে যায়।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই তাদের দোকানের মালামাল দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। পরিস্থিতি খারাপ হলে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
এদিকে স্থানীয়রা প্রশাসনের নজরদারি ও প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
July24bd একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদভিত্তিক প্ল্যাটফর্ম। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশ ও বিদেশের সর্বশেষ খবর দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।
আমাদের ওয়েবসাইটে নিয়মিতভাবে রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, শিক্ষা, অর্থনীতি, প্রযুক্তি, খেলাধুলা, বিনোদনসহ গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী নানা বিষয়ের সংবাদ প্রকাশ করা হয়। প্রতিটি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
July24bd বিশ্বাস করে—
সঠিক তথ্যই একটি সচেতন সমাজ গঠনের মূল চাবিকাঠি।
পাঠকের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা নিরপেক্ষ সাংবাদিকতা চর্চা করে যেতে চাই।
আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
— July24bd টিম

No comments:
Post a Comment